Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‎আ.লীগ নেতৃত্বাধীন ১৪ দল ও জাপার নিবন্ধন বাতিলের দাবি গণঅধিকার পরিষদের

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ১৪:৪১ | আপডেট: ১২ মে ২০২৫ ১৬:০৫

বক্তব্য দেওয়ার সময় গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। ছবি: সারাবাংলা

‎ঢাকা: ‎আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ জোটভুক্ত গণহত্যাকারী ১৪ দলের নিবন্ধন বাতিল প্রসঙ্গে লিখিত আবেদন জানিয়েছে গণঅধিকার পরিষদ।

‎সোমবার (১২ মে) দুপুর ১টায় আগারগাঁও নির্বাচনে গণঅধিকার পরিষদের ৭ সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে এ লিখিত আবেদন তুলে দেন।

‎প্রতিনিধি দলে ছিলেন, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, মাহফুজুর রহমান খান,হাবিবুর রহমান রিজু, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন।

‎লিখিত আবেদনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামীলীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস-সহ আওয়ামীলীগ এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎জুলাই গণহত্যায় জড়িত থাকার কারণে ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগের বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

‎একই ভাবে তাদের জোটসঙ্গী জাতীয় পার্টিসহ ১৪ দল বাংলাদেশের নাগরিকদের উপর চালানো গণহত্যাকে পূর্ণ সমর্থন জানিয়ে গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছিল।

‎বিগত ১৬ বছর আওয়ামী লীগের একদলীয় ফ্যাসিবাদী শাসনের অন্যতম সহযোগী ও বৈধতাদানকারী হিসেবে সক্রিয় ছিল জাতীয় পার্টিসহ জোটবদ্ধ বাকি দলগুলো। বিগত তিনটি একতরফা নির্বাচনে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে ১৪ দল এবং জাতীয় পার্টি।

‎হাসান আল মামুন বলেন, ‘গণহত্যা ও রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে দলগুলোর নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ ঘোষণা করে যথাযথ শাস্তির মুখোমুখী করার আহ্বান করছে গণঅধিকার পরিষদ।’

‎দ্রুত সময়ের মধ্যে আওয়ামীলীগ, জাতীয় পার্টিসহ তাদের দোসরদের নিবন্ধন বাতিল করার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করে দলটি।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো