Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ২১:১৮

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে আব্দুল খালেক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।সোমবার (১২ মে) বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক হলেন আব্দুল খালেক নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, কৃষক আব্দুল খালেক বাড়ি থেকে কিছুটা দূরে জমিতে ধান কাটার কাজ করছিলেন। এ সময় থেমে থেমে বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। পরে বিকেলে ধানখেতে কৃষক আব্দুল খালেকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা আব্দুল খালেকের মাথার চুল ও পিঠের বিভিন্ন অংশে পোড়া চিহ্ন দেখে বুঝতে পারেন তিনি বজ্রপাতে মারা গেছেন।

বিজ্ঞাপন

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, বজ্রপাতে আব্দুল খালেক নামে এক কৃষকের মৃত্যুর বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো