Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রতীকসহ নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি আজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ০৯:১১ | আপডেট: ১৩ মে ২০২৫ ১১:১২

বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ঢাকা: রাজনৈতিক দল হিসেবে প্রতীকসহ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি আজ। আপিলটি কার্যতালিকার দুই নম্বরে রয়েছে।

মঙ্গলবার (১৩ মে) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগে এ শুনানি হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে, ৭ মে আজকের দিনটি ধার্য করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ।

চলতি বছরের ১২ মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়।

গত বছরের ২২ অক্টোবর নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে ফের আইনি লড়াই শুরু করে জামায়াত।

বিজ্ঞাপন

আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আলী আজম।

এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিলে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত বছরের নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ ‘ডিসমিস ফর ডিফল্ট’ বলে আপিল খারিজের আদেশ দেন। ফলে বহাল থাকে হাইকোর্টের দেওয়া রায়।

সারাবাংলা/আরএম/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো