Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চোখের অপারেশনের জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ১০:১৩ | আপডেট: ১৩ মে ২০২৫ ১৩:৫৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: চোখের অপারেশন করাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১২ মে) দিবাগত রাত ২টা ৪৫ মিনিট থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা থেকে সস্ত্রীক ব্যাংককের উদ্দেশে রওনা হন তিনি।

মঙ্গলবার (১৩ মে) সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়লুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, ব্যাংককের রুটনিন আই হাসপাতালে চোখ অপারেশন করাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত রোববার (১১ মে) ঢাকার ইউনাইটেড হাসপাতালে চোখের ডাক্তার দেখালে তারা তাকে চিকিৎসার জন্য থাইল্যান্ড যাওয়ার পরামর্শ দেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর কাছে নিজেরে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলে জানান শায়রুল কবির খান।

বিজ্ঞাপন
সারাবাংলা/এজেড/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো