Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সৌদি আরবে পৌঁছেছেন ৪১২৯২ হজযাত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ১৪:০৯ | আপডেট: ১৩ মে ২০২৫ ১৬:৩৬

ঢাকা: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরবে পৌছেছেন ৪১ হাজার ২৯২ জন মুসুল্লি। সেখানে গিয়ে এখন পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। এদিকে এখনো ৫১৫ জনের ভিসা হয়নি।

এবার সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজ করার সুযোগ পাবেন। মঙ্গলবার (১৩ মে) হজ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এ পর্যন্ত যারা সৌদি আরবে পৌঁছেছেন তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৮৩ জন পৌঁছেছেন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৩৬ হাজার ২৫ জন। এবার বাংলাদেশ থেকে যে সংখ্যক হজযাত্রী সৌদি আরবে যাবেন তাদেরকে তিনটি এয়ারলাইনন্স পরিবহন করবে।

এগুলো হলো- বিমান বাংলাদেশ, সৌদি এয়ার লাইন্স ও ফ্লাই নাস। এই তিন প্রতিষ্ঠানের মোট ২৩২টি ফ্লাইট হজযাত্রী পরিবহন করবে। এরইমধ্যে প্রায় অর্ধেক হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদের মধ্যে ছয় মুসুল্লি মারা গেছেন বলে জানিয়েছে হজ অফিস। এদের মধ্যে পাঁচ জন পুরুষ একজন নারী।

বিজ্ঞাপন

তথ্যানুযায়ী, হজ করতে গিয়ে এখন পর্যন্ত যারা মৃত্যুবরন করেছেন তারা হলেন- কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭)। মক্কায় স্বাভাবিক মৃত্যু হয়েছে তার। পঞ্চগড়ের হামিদা বানু মদিনায় মারা গেছে স্বাভাবিকভাবে, রাজবাড়ি পাংশার মো. খলিলুর রহমানও মদিনায় মৃত্যুবরন করেছেন হ্রদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে। একইভাবে মৃত্যুবরর করেছেন মোহাম্মদপুরের বাসিন্দা মো. শাহজাহান কবীর। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার হাফেজ উদ্দীন (৭৩) নামের একজন ব্যক্তিও হার্ট অ্যাটাক করে মক্কায় মারা গেছেন এবং মদিনায় স্বাভাবিক মৃত্যু হয়েছে নীলফারমারির বয়েজউদ্দীন নামের আরেক মুসুল্লির।

গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এরমধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হজ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন, আর শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।

সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সরকারি ব্যবস্থাপনা হজ করতে যাবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন। মোট ৭০ টি এজেন্সি এবার হজ কার্যক্রমে অংশ নিয়েছে। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।

সারাবাংলা/জেআর/ইআ
বিজ্ঞাপন

আরো