Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রংপুরে গৃহবধূ হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ১৮:২৬

ছবি সংগৃহীত

রংপুর: রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূ সালেহা হত্যা মামলার আসামি বুলবলকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও এই মামলায় একজনের একবছর ও তিনজনের ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা আদালতে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আফতাব উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বুলবল গঙ্গাচড়ার মৌভাষা বামনটারী চর এলাকার মৃত মোজাম শেখের ছেলে। এ ছাড়া এক বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত বুলবলের ভাই নুরুল আমিন। এবং ছয় মাস সশ্রম কারাদণ্ডে দণ্ডিতরা হলেন, বুলবলের দুই ভাই নুর আলম ও লাল মিয়া এবং নুর আলমের স্ত্রী আফরোজা বেগম।

বিজ্ঞাপন

মামলার সংক্ষিপ্ত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৯ মার্চ ছালেহা বেগমকে আসামিরা মারপিট করেন এবং আসামি বুলবুল ধারালো দা দিয়ে ছালেহা বেগমের মাথায় আঘাত করলে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করালে সেদিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ছালেহার স্বামী মঞ্জুম আলী বাদী হয়ে গঙ্গাচড়া থানায় ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

রায়ের পর আসামিপক্ষের আইনজীবী আব্দুল হক প্রামাণিক বলেন, ‘রায়ের ব্যাপারে উচ্চ আদালতে আপিল করা হবে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো