Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আলী রীয়াজের সঙ্গে দ্য কার্টার সেন্টারের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টরের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ২০:৪২

আলী রীয়াজের সঙ্গে দ্য কার্টার সেন্টারের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর জনাথন স্টোনস্ট্রিট এর বৈঠক

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে দ্য কার্টার সেন্টারের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর জনাথন স্টোনস্ট্রিট এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১৩ মে) জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দ্য কার্টার সেন্টারের অ্যাসোসিয়েট ডিরেক্টর সাইরাহ জাইদি এবং লোক্যাল অ্যাসিস্ট্যান্ট বিশেষজ্ঞ কাজী শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

‎এ সময় ঐকমত্য কমিশনের কার্য অগ্রগতি এবং লক্ষ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। কমিশনের পক্ষে অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘সংস্কার সংক্রান্ত পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ সম্পর্কে রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট মতামত জানতে এরই মধ্যে সুপারিশমালা স্প্রেডশিট আকারে তাদের কাছে পাঠানো হয়েছে। এই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা মতামত পেয়েছি এবং তার ভিত্তিতে ৩২টি দলের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করেছে কমিশন। শীঘ্রই প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ করে দ্বিতীয় ধাপে আলোচনা শুরু করবে কমিশন।’

‎তিনি আরও বলেন, ‘সকলের ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি করতে চায় কমিশন; যা ভবিষ্যত বাংলাদেশের পথরেখা নির্দেশ করবে। একটি গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে এই জাতীয় সনদ ভূমিকা রাখবে। যা দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী এবং স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে নাগরিকের অধিকার সুরক্ষিত রাখার নিশ্চয়তা দিবে।’

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো