Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২৪ ঘণ্টার ব্যবধানে বাড়ল সোনার দাম

সারাবাংলা ডেস্ক
১৩ মে ২০২৫ ২১:১২ | আপডেট: ১৪ মে ২০২৫ ১০:০৫

মূল্যবান ধাতু সোনা। ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে ঘন ঘনই দর সংশোধন হচ্ছে মূল্যবান ধাতু সোনার। সেই ধারাবাহিকতায় টানা তৃতীয় বার কমার পর ২৪ ঘণ্টার ব্যবধানে বাড়ল সোনার দাম। সর্বশেষ দর সংশোধনে ভরিতে মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছে ১ হাজার ৫৬৩ টাকা। ফলে এখন থেকে ভালো মানের এক ভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ৬৯ হাজার ১৮৬ টাকা।

মঙ্গলবার (১৩ মে) গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দর সংশোধনের এ ঘোষণা দেওয়া হয়। বুধবার (১৪ মে) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ১৪ মে থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১ লাখ ৬৯ হাজার ১৮৬ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৫০০ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ৩৮ হাজার ৪২৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৪৩৬ টাকা।

তবে এদিন রুপার দাম বাড়ানো বা কমানোর ঘোষণা আসেনি। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৭২৬ টাকাই রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনা ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ১৩ মে সোনার দর সংশোধন করে সংস্থাটি। ওই সময়ও মূল্যবান এই ধাতুটির দাম কমে। তবে ওইদিনও রুপার দাম অপরিবর্তিত থাকে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো