Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলের ভাদ্রা ইউনিয়নের চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৫ ২৩:০৩

ভাদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী গ্রেফতার

টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শওকত আলী ভাদ্রা ইউনিয়নের খাগুরিয়া গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ জানায়, ৪ আগস্ট নাগরপুর বাজারে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কর্মসূচিতে একটি সন্ত্রাসীদল ছাত্রদের ওপর হামলা চালায়। হামলার ঘটনায় মনির মিয়া নামের এক ছাত্র ১২৯ জনের নামে টাঙ্গাইল আদালতে মামলা করেন। ওই মামলার আসামি শওকত আলী।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এরপর তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো