Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিজ গ্রাম ঘুরে চট্টগ্রামের কর্মসূচি শেষ করলেন ড. ইউনূস

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ১৯:৩৬ | আপডেট: ১৫ মে ২০২৫ ০০:০৯

নিজ গ্রামবাসী, পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ করেন ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: নিজ গ্রামবাসী, পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ করে আনন্দময় কিছু সময় কাটিয়ে চট্টগ্রামে দিনভর কর্মসূচি শেষ করে ফিরে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একান্ত আপনজন ঘরের মানুষ, যিনি সরকারকে নেতৃত্ব দিচ্ছেন তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাধারণ মানুষ।

বুধবার (১৪ মে) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের অনুষ্ঠান শেষে নিজ গ্রাম হাটহাজারী উপজেলার বাথুয়ায় পৈতৃক বাড়িতে যান ড. মুহাম্মদ ইউনূস। তিনি সেখান তার দাদা-দাদীসহ প্রয়াত স্বজনদের কবর জিয়ারত করেন। এরপর সেখানে মাঠে সমবেত গ্রামবাসীর সামনে হাজির হয়ে বক্তব্য দেন।

বিজ্ঞাপন
দাদা-দাদীসহ প্রয়াত স্বজনদের কবর জিয়ারত করেন ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

দাদা-দাদীসহ প্রয়াত স্বজনদের কবর জিয়ারত করেন ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজের শৈশবের স্মৃতিচারণ করেন। মাঝে মাঝে দুষ্টুমিতেও মেতে ওঠেন তাদের সঙ্গে। শিশুবেলা, কৈশোরকাল, প্রাথমিক পাঠ সব স্মৃতি একে একে তুলে ধরে তিনি বলেন, ‘এসেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে। এ সুযোগে আপনাদের সঙ্গে দেখা করে গেলাম। আমার খুব ভালো লাগছে, সবার সঙ্গে দেখা হল। আপনারা আমার জন্য দোয়া করবেন।’

এর আগে, প্রধান উপদেষ্টা হাটহাজারীতে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠিত প্রথম শাখা ও ‘জোবরা জাদুঘর’ পরিদর্শন করেন।

গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা ও ‘জোবরা জাদুঘর’ পরিদর্শন করেন ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা ও ‘জোবরা জাদুঘর’ পরিদর্শন করেন ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে সকালে বিশেষ বিমানে চট্টগ্রামে পৌঁছান প্রধান উপদেষ্টা। প্রথমে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি-৫) পরিদর্শন করেন এবং সেখানে বন্দর ও নৌপরিবহণ খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় করেন।

বন্দরের অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছে বহুল প্রত্যাশিত কালুরঘাট সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর পর চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনসংক্রান্ত এক সভায় যোগ দেন। এর মধ্যে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমির দলিল হস্তান্তর করেন। এর পর বিকেলে প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন।

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

হুয়াওয়ে টেকনোলজিস-এ কাজের সুযোগ
৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৭

ইউএনডিপিতে ইন্টার্নশিপের সুযোগ
৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২০

চট্টগ্রাম অভিমুখে ১১ দলের লংমার্চ
৫ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৩

আরো