Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে ‘গণধোলাই’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ২১:৫৪ | আপডেট: ১৫ মে ২০২৫ ০০:১৯

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী আকাশকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা

ফরিদপুর: ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী আকাশকে (২৯) গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। বুধবার (১৪ মে) সন্ধ্যায় শহরের খাবাসপুর মোড় এলাকা থেকে তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দেওয়া হয়।

জানা যায়, আকাশের বিরুদ্ধে কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে কুপিয়ে জখম করার অভিযোগ রয়েছে।

ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু বলেন, ‘বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আকাশ একটি প্রোগ্রামে কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুলকে পিছন থেকে কুপিয়ে জখম করে। এ ছাড়া নানা সময়ে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে সে। এ ধরনের একজন অপরাধীকে উৎসুক জনতা ধরে পুলিশে দেওয়াকে স্বাগত জানাই।’

বিজ্ঞাপন

ফরিদপুরের কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মোরশেদ জানান, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

হুয়াওয়ে টেকনোলজিস-এ কাজের সুযোগ
৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৭

ইউএনডিপিতে ইন্টার্নশিপের সুযোগ
৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২০

চট্টগ্রাম অভিমুখে ১১ দলের লংমার্চ
৫ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৩

আরো