Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রংপুরে সিনেমেটিক কায়দায় দেড় কোটি টাকার সোনার গহনা লুট করল ৫ নারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৫ ২৩:০৯ | আপডেট: ১৫ মে ২০২৫ ০৩:১২

লক্ষ্মী জুয়েলার্স

রংপুর: রংপুর নগরীর স্বর্ণপট্টি এলাকায় দিনে দুপুরে সিনেমেটিক কায়দায় ক্রেতা সেজে দেড় কোটি টাকার সোনার গহনা চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৪ মে) দুপুরে লক্ষ্মী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

জুয়েলার্সের স্বত্বাধিকারী তীলক বসাকের দাবি, তার দোকান থেকে ৫০ ভরি ওজনের ৭০টি সোনার চেইন, ৩০ ভরি ওজনের ১২০টি সোনার আংটি, ১২ ভরি ওজনের ৬০টি সোনার লকেট এবং ৮ ভরি ওজনের ২১টি সোনার ব্রেসলেট চুরি হয়েছে। এসব সোনা ২২ ক্যারেটের। চুরি হওয়া সোনার এসব গয়নার দাম ১ কোটি ৬৪ লাখ টাকা।

তীলক বসাক জানান, দুপুর ১টার দিকে বোরকা পরিহিত পাঁচ নারী তার দোকানে আসেন। তিনি ওই নারীদের একটি প্লাস্টিকের বক্সে থাকা তৈরি গয়না দেখান। তারা কৌশলে তাকে একের পর এক বিভিন্ন আইটেমের গয়না দেখাতে বলেন। তিনি প্লাস্টিকের বক্সটি শোকেসে রেখে অন্য আইটেমের গয়না দেখান। এই সুযোগে এক নারী কৌশলে শোকেসে থাকা গহনার প্লাস্টিকের বক্সটি চুরি করে ব্যাগের ভেতরে রাখেন। এরপর নারীরা এক আনা ওজনের সোনার রিং কিনে চলে যান।

বিজ্ঞাপন

রংপুর মেট্রো কোতোয়ালি অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় মামলার আবেদন করেছেন ভুক্তভোগী। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

হুয়াওয়ে টেকনোলজিস-এ কাজের সুযোগ
৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৭

ইউএনডিপিতে ইন্টার্নশিপের সুযোগ
৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২০

চট্টগ্রাম অভিমুখে ১১ দলের লংমার্চ
৫ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৩

আরো