Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

থাইল্যান্ড যাওয়ার পথে বিএনপি নেতা রিয়াদ চৌধুরী আটক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ১৬:২২ | আপডেট: ১৫ মে ২০২৫ ১৮:১৬

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

ঢাকা: থাইল্যান্ড যাওয়ার সময় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লাহ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে আটক করেছে বিমানবন্দর পুলিশ।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি আটক হন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের হেফাজতে আছেন।

আটক রিয়াদ মোহাম্মদ চৌধুরী জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক অডিও কথাপোকথনে শোনা যায়, ফতুল্লার এক ব্যবাসায়ীকে হুমকি দিচ্ছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী। তাকে না জানিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলায় ওই ব্যবসায়ীকে শাসাচ্ছেন রিয়াদ। ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন তিনি।

এ বিষয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার গণমাধ্যমকে বলেন, তার বিরুদ্ধে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ ছিল। সে মূলত এই ঘটনায় আটকের ভয়ে আজ সকালের দিকে থাইল্যান্ডে পালিয়ে যাচ্ছিলেন। তখন এয়ারপোর্ট থেকে পুলিশ তাকে আটক করতে সক্ষম হন। তিনি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছেন। এখনো তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয়নি। মামলা দায়ের হলে তাকে গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়ে দেওয়া হবে।

সারাবাংলা/এজেড/এনজে
বিজ্ঞাপন

হুয়াওয়ে টেকনোলজিস-এ কাজের সুযোগ
৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৭

আরো