Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৫ ২০:২৩ | আপডেট: ১৬ মে ২০২৫ ১০:২২

প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কৃষি কাজ করার সময় বজ্রপাতে বিজয় (২১) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। এ সময় সুজন (৩০) নামের আরও এক যুবক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৫টায় উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাড়ারা মাঠে এ ঘটনা ঘটে।

নিহত বিজয় খাড়ারা এলাকার শামসুদ্দিনের ছেলে। সে কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। আহত সুজন একই এলাকার আক্কাস আলীর ছেলে। তিনি সুজন চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, বিকেলে বিজয় ও সুজন দুইজনই মাঠে তামাকের ডাটা কাটছিলো। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত ঘটে। এতে তারা দুইজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বিজয়কে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সারাবাংলাকে বলেন, বিকেল মাঠে কাজ করার সময় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনার আরও একজন চিকিৎসাধীন রয়েছেন।

সারাবাংলা/এসআর