Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বোদায় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ২২:২৫ | আপডেট: ১৮ মে ২০২৫ ০০:১৯

চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

পঞ্চগড়: জেলার বোদায় ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ মে) দুপুরে তার নিজ বাড়ি ইউনিয়নের শিকারপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত নজরুল ইসলাম বোদা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং চন্দনবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করেন এবং চেয়ারম্যান নির্বাচিত হন।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন বলেন, ‘অভিযান চালিয়ে নজরুল ইসলামকে তার নিজবাড়ি থেকে আটক করা হয়েছে। পরে তাকে ককটেল বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো