Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তেজগাঁও থেকে ছিনতাইকারী রনি গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫৫

– ছবি : প্রতীকী

ঢাকা: রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রনি মিয়া নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটি- ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগ।

শুক্রবার (৪ আগস্ট) রাতে সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের একটি অভিযানিক দল (উত্তরা ও গুলশান বিভাগ) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সিটি ইন্টিলিজেন্স বিভাগ জানিয়েছে, আসামির নামে ডিএমপিসহ বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, দস্যুতা ও ছিনতাই মামলা রয়েছে। এরমধ্যে ঢাকার আশুলিয়া, ডিএমপি’র রমনা, মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, তেজগাঁও, বনানী, শাহবাগ ও গুলশান থানা রয়েছে।

শনিবার (৫ আগস্ট) রনি-কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর