ঢাকা: রাজধানীর রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মো. মিন্টু (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।
বুধবার (২ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে মিন্টুর হেফাজত থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার মিন্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।