Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে সাবেক এমপির নির্দেশে মশাল মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ০০:০৫

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে সাবেক এমপির নির্দেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ মে) বিকেলে গ্রেফতার চারজনের মধ্যে তিনজনকে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করে পুলিশ। এর আগে শুক্রবার (১৬ মে) রাতে অভিযান চালিয়ে উপজেলার নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— উপজেলার নিকরাইল ইউনিয়ন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও আব্দুর রাজ্জাকের ছেলে সাগর আলী (২৭), ছাত্রলীগের সক্রিয়কর্মী ও আব্দুস ছাত্তার ফকিরের ছেলে সুমন ফকির (৩২) এবং অপরজন চর পাথাইলকান্দি গ্রামের শাহ আলম প্রামাণিকের ছেলে মামুন প্রামাণিক (৩০)।

বিজ্ঞাপন

অন্যদিকে, মির্জাপুরে ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলায় এজাহার ভুক্ত আসামি নিষিদ্ধ সংগঠনের যুবলীগ নেতা পাকের আলীকে একইদিন রাতে নিজ এলাকা থেকে গ্রেফতার করে ভূঞাপুর থানা পুলিশ। পরে তাকে রাতেই সংশ্লিষ্ট থানায় পাঠান। তিনি উপজেলা পৌর শহরের বীরহাটি গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।

ভূঞাপুর অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, গত ১৪ এপ্রিল রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে মশাল মিছিলে অংশ নেওয়ার জন্য গ্রেফতারকৃতদের নির্দেশ দেয় টাঙ্গাইল-২ আসনের সাবেক সংসদ সদস্য ছাত্র-জনতার আন্দোলনের হত্যা মামলার আসামি ছোট মনির। জিজ্ঞাসাবাদে এ বিষয়টি স্বীকার করে গ্রেফতাররা পাকের আলী, সাগর আলী ও সুমন। মামুন তাদের সহযোগী ছিল। পরে তাদের শনিবার বিকেলে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। মিছিলে আরও যারা অংশ নেন তাদেরকেও শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, গত রোজার ঈদে ছোট মনির অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও মিছিল-মিটিংয়ের জন্য গ্রেফতাররা সাগরকে বিকাশে ৫০ হাজার টাকা পাঠায়। সেই টাকা তিনি তার সহকর্মীদের সঙ্গে নিয়ে কৌশলে নেতাকর্মীদের বিভিন্ন সময়ে প্রদান করতেন বলেও জানান তিনি।

সারাবাংলা/এইচআই