Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পঞ্চগড়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৯

সংবর্ধিত শিক্ষার্থীদের সঙ্গে জামায়াত ও শিবিরের নেতারা

পঞ্চগড়: এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির পঞ্চগড় জেলা শাখা।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় চেম্বার মিলনায়তনে জেলার সাড়ে ৩শ’ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন শিবিরের কেন্দ্রীয় নেতারা।

এ সময় শিবিরের কেন্দ্রীয় সংসদের সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, জামায়াত নেতা ও কামাতকাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল প্রধান, জেলা ছাত্রশিবিরের সভাপতি রাশেদ ইসলাম-সহ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা শুধু জিপিএ-৫ পাওয়া নয়, অন্য শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে কাউন্সেলিং প্রোগ্রাম হাতে নেওয়ার কথা জানান। একই সাথে শিক্ষার্থীদের সকল দাবি দাওয়া ও প্রয়োজনে পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর