Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিআরইউতে সন্ত্রাসী জাকির গংদের হামলার ঘটনায় বিএসআরএফ’র নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ২৩:৫০

ঢাকা: পিস্তল, দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে রাতের আঁধারে অতর্কিতভাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-তে সন্ত্রাসী জাকির গংদের হামলার ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।

বৃহস্পতিবার (২২ মে) এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বিএসআরএফ-এর কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব এবং সাধারণ সম্পাদক মাসউদুল হক বলেন, ‘এমন ন্যক্কারজনক হামলা শুধু একটি প্রতিষ্ঠানে নয়, পুরো সাংবাদিক সমাজের ওপরই হুমকিস্বরূপ। হামলায় যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’

বিজ্ঞাপন

তারা আরও বলেন, ‘সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিএসআরএফ এ ঘটনায় আহতদের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছে এবং ডিআরইউ নেতৃবৃন্দের পাশে থাকার অঙ্গীকার করেছে।’

উল্লেখ্য, বুধবার (২১ মে) এ হামলা চালিয়েছে দখলবাজ আওয়ামী দোসর সন্ত্রাসী জাকির হোসেন ও তার অনুসারীরা। এই সময় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, দফতর সম্পাদক রফিক রাফি, সদস্য মশিউর রহমান, মাহবুব হাসান, দেলোয়ার মহিন, মফিজুল সাদিকসহ একাধিক সাংবাদিক আহত হয়েছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ডিআরইউ কার্যালয়ের সামনে থেকে চেয়ারম্যান টি স্টল নামে একটি দোকানের মালামালও তারা লুট করে নিয়ে যায়। ৫০ হাজার টাকার মালামালসহ দোকানটি গায়েব করে দেয় জাকির হোসেন গং।

সারাবাংলা/জেআর/এইচআই
বিজ্ঞাপন

দেশে কমেছে সোনার দাম
৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৮

পিএসসি'র নতুন চেয়ারম্যানের শপথ আজ
৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৪

আরো