Friday 03 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় যুবককে গুলি করে হত্যা


৫ সেপ্টেম্বর ২০১৮ ২২:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

খুলনা: জেলার রূপসাঘাট এলাকায় ফারহান সুমন (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৫ আগস্ট) সাড়ে ৮টার সময় এ ঘটনা ঘটে।

নিহত সুমন রূপসার নতুন বাজার এলাকার মুজিবুর রহমানের ছেলে। এলাকায় প্রভাব বিস্তার কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।

ঘটনার সময় মো. আলামীন (১৮) নামে আরেক যুবকও গুলিবিদ্ধ হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে ৬/৭ জন যুবক ঘটনাস্থলে এসে সুমনকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে। গুলি তার শরীরের বিদ্ধ হলে ঘটনাস্থলে তিনি লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিহত ব্যক্তি ঘাড় ও মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় একজন পথচারী আহত হয়েছেন। নিহত সুমন দুটি হত্যা মামলার আসামি।

হামলাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে বলে ওসি জানান।

সারাবাংলা/একে