Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে হিন্দুদের পবিত্র স্থানে ‘নগ্ন’ ভিডিও, ফরাসি নারী আটক


৩১ আগস্ট ২০২০ ২০:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের উত্তরাখণ্ডে গঙ্গা নদীতে একটি সেতুর উপর ‘নগ্ন’ ভিডিও করার দায়ে এক নারীকে গ্রেফতার করে পুলিশ। গঙ্গা নদীর ওপর ‘লক্ষ্মণ ঝুলা’ নামে হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ওই সেতুর উপর করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ওই নারী। ফলে বৃহস্পতিবার ফরাসি ওই নারীকে গ্রেফতার করে পুলিশ।  পরে রোববার তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়। ওই নারীর মোবাইল ফোনটি তদন্তের অংশ হিসেবে জব্দ করেছে পুলিশ। খবর ইউএনবি।

পুলিশের দাবি নগ্ন হয়ে ভিডিও করেছিলেন ওই নারী তবে তিনি তা অস্বীকার করেন। তার দাবী নিজের গহনার ব্যবসার বিজ্ঞাপনের জন্যই ভিডিওটি বানিয়েছিলেন তিনি।

মেরি হেলেন নামের ২৭ বছর বয়েসি ওই ফরাসী নারীর বিরুদ্ধে ইতিমধ্যে  ভারতের ইন্টারনেট আইনের আওতায় অভিযোগ করা হয়েছে। তিনি জামিনে থাকলেও  এ আইনের আওতায় তার ৩ বছর পর্যন্ত সাজা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন