Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কারওয়ান বাজারে ছিনতাইয়ের সময় গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৬ ১২:৫৭

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ছিনতাইয়ের সময় ৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ছিনতাই করাকালীন অবস্থায় চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করে সিটিটিসি।

নিয়াজ মেহেদী বলেন, গ্রেফতারদের কাছ থেকে পাঁচটি চাকু উদ্ধার করা হয়েছে। তারা সবাই রাজধানীতে ভাসমান অবস্থায় বসবাস করে আসছে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. শান্ত মিয়া (২০), সোহানুর রহমান সোহান (২৯), মো. রবিউল ওরফে হৃদয় (১৭) ও আকাশ (২০)।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর