Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে জলাবদ্ধতার পানির স্রোতে ভেসে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৬ ১৩:২৯ | আপডেট: ৯ জুলাই ২০২৬ ১৬:৪২

শিশু মো. মোস্তাকিম।

চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার স্রোতে ভেসে গিয়ে মো. মোস্তাকিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবু তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিম ওই এলাকার বাসিন্দা দুবাইপ্রবাসী মো. পারভেজের ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মোস্তাকিমের দাদা আনোয়ার হোসেন স্থানীয় একটি দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। ঘরের দরজা খোলা পেয়ে পরিবারের অজান্তে দাদার পেছনে পেছনে বেরিয়ে যায় শিশুটি। এক পর্যায়ে সড়কের পাশে অতিবৃষ্টিতে সৃষ্ট নালার স্রোতে পড়ে কিছুদূর ভেসে যায় সে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা নাজিম উদ্দীন বলেন, টানা বৃষ্টির কারণে নালায় পানির প্রবল স্রোত ছিল। স্রোতে ভেসে শিশুটি পাশের কৃষিজমিতে জমে থাকা পানিতে গিয়ে পড়ে। পরে সড়ক দিয়ে যাওয়া এক সিএনজিচালিত অটোরিকশার চালক বিষয়টি দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করেন। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আকতার বলেন, ‘নালায় পড়ে শিশুটি ভেসে যায়। পরে কৃষিজমিতে জমে থাকা পানির মধ্য থেকে তাকে উদ্ধার করা হয়। পরিষদে যাওয়ার পথে আমার গাড়িতে করে শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

সারাবাংলা/এসএন/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর