Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জেনুইন ফুডকে ২ লাখ টাকা জরিমানা বিএসটিআইয়ের

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২২ ১৯:২১ | আপডেট: ১৫ নভেম্বর ২০২২ ১৯:২২

ঢাকা: বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহার ও মোড়কজাতকরণ সনদ না নিয়েই পণ্য বিক্রির অপরাধে তুরাগ এলাকার জেনুইন ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিএসটিআই’র তরফ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা জেলার তুরাগ থানাধীন এলাকায় বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহার করে পণ্য ‘চকোলেট’ উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে জেনুইন ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ছাড়া পণ্য ‘চকোলেট’ উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার অপরাধে আরও ১ লাখ টাকা জরিমানা কর হয়।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটিকে সর্বমোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতটি বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) রিগ্যান বৈদ্য ও পরিদর্শক (মেট্রোলজি) মাছুদুল হক অংশ নেন।

সারাবাংলা/ইএইচটি/আইই
বিজ্ঞাপন

আরো