Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লাকসামে ৫টি প্রাইমারি ও ২টি ইংরেজি ভার্সন স্কুল উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৩ ২০:৪৯

ঢাকা: লাকসামে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দু’টি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি ভার্সনের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এই বিদ্যালয়গুলো উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম বলেন, ‘স্মার্ট বাংলাদেশ ও ডিজিটাল বাংলাদেশ একে অপরের পরিপূরক। আর সেই স্মার্ট বাংলাদেশ গড়তে দরকার স্মার্ট নেতৃত্ব। আগামীর বিশ্বে নেতৃত্বের জন্য বাংলা ভাষার সঙ্গে সঙ্গে ইংরেজিতে পারদর্শী হতে হবে। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। যে যত বেশি ভাষায় দক্ষতা অর্জন করতে পারবে সে তত বেশি নিজেকে এগিয়ে নেবে।’

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, ‘আগামী প্রজন্ম যেন গর্বিত মানুষ হয়, দেশের জন্য নিবেদিত প্রাণ হয় সে ব্যবস্থা করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে হবে।’

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান, লাকসাম উপজেলার চেয়ারম্যান মো. ইউনুছ ভূইয়া, লাকসাম পৌরসভার মেয়র মো. আবুল খায়ের প্রমুখ।

সারাবাংলা/আরএফ/পিটিএম
বিজ্ঞাপন

আরো