Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হিমেল মল্লিক আটক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৮ জুলাই ২০২৬ ০০:০৪

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা হিমেল মল্লিক।

চুয়াডাঙ্গা: জেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা হিমেল মল্লিককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় পৌর এলাকার বেলগাছী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হিমেল চুয়াডাঙ্গা পৌর এলাকার মাস্টারপাড়ার তাল্লু মাস্টারের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাবেক সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলগাছী এলাকায় হিমেল মল্লিককে দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ বেলগাছী এলাকা থেকে হিমেল মল্লিককে থানায় নিয়ে আসে। তার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর