Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / ফাইনালে এমির গায়ে ঐতিহাসিক সেই সবুজ জার্সি

ক্রীড়া ডেস্ক
১৮ জুলাই ২০২৬ ০৮:২২

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে নিজেদের চিরচেনা হোম জার্সি পরেই মাঠে নামবে আর্জেন্টিনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় শিরোপা নির্ধারণী ম্যাচে সাদা-আকাশি ডোরাকাটা জার্সির সঙ্গে সাদা শর্টস ও সাদা মোজাই পরবেন লিওনেল মেসিরা। আর কিপার এমি মার্তিনেস পরবেন চিরচেনা সেই সবুজ জার্সি।

গোলবারের নিচে এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেসকে দেখা যাবে সম্পূর্ণ সবুজ গোলকিপার কিটে। এই জার্সি তার জন্য বেশ পয়া।

২০২২ কাতার বিশ্বকাপ, ২০২৪ কোপা আমেরিকার ফাইনাল এবং ২০২১ কোপা আমেরিকার ফাইনালেও একই রঙের কিটে খেলেছিলেন এমি। আর তিন ফাইনালেই দলকে এনে দিয়েছেন ঐতিহাসিক জয়। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিততে তাই সবুজ জার্সিতেই ভরসা রাখছেন এই কিপার।

বিজ্ঞাপন

সবুজ কিটটিকে এমি ছাড়াও আর্জেন্টিনার অনেকেই সৌভাগ্যের প্রতীক হিসেবেও দেখছেন। এমি কি পারবেন সবুজ জার্সিতে আরেকটি ইতিহাস গড়তে?

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর