Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা পলিটেকনিক অ্যালামনাই এসোসিয়েশনের রেজিস্ট্রশন শুরু


২৮ জানুয়ারি ২০২৩ ২১:৫০

ঢাকা: ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অ্যালামনাই এসোসিয়েশনের অনলাইন রেজিস্ট্রশন কার্যক্রম শুরু হয়। আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই রেজিস্ট্রশন।

শনিবার (২৮ জানুয়ারি) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের বঙ্গবন্ধু মিলনায়তনে এই কার্যক্রমের উদ্ভোধন করেন অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক সাব্বির আলম লিটু।

এ বিষয়ে সাব্বির আলম লিটু বলেন, ‘অনলাইন রেজিস্ট্রশনের মাধ্যমে ঢাকা পলিটেকনিকের সকল সাবেক শিক্ষার্থীদের একই ছাতার নিচে আসা যাবে। সকল শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা গ্রহণে উৎসাহী করবে।’

তিনি আরও বলেন, ‘পলিটেকনিকের সাবেক শিক্ষার্থীদের শত ব্যস্ততার মধ্যেও নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রাখবে। একইসঙ্গে ঢাকা পলিটেকনিক থেকে পাস করা শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।’

বিজ্ঞাপন

সাব্বির আলম লিটু বলেন, ‘এই অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাধ্যমে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের গরিব মেধাবী শিক্ষার্থীদের আর্থিকভাবে সাহায্য করা হবে। ভবিষ্যতে অ্যালামনাই এসোসিয়েশন সদস্যদের সমাজ সেবামূলক কার্যক্রমে কাজে অংশগ্রহণ করা হবে।’

অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব মনসুরুল হক মঞ্জু স্বাগত বক্তব্য বলেন, ‘আগামীতে ঢাকা পলিটেকনিক অ্যালামনাই এসোসিয়েশনকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।’ একইসঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সকল সাবেক শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রশন করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানসহ বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আগামী ২৩ মার্চে পর প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগামী ২০ ফেব্রুয়ারি (www.dpialumniassociation.com) রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ জানান আয়োজকরা।

বিজ্ঞাপন

আরো