Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ী জেলা যুবলীগের কমিটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৩ ২০:০১ | আপডেট: ৪ মার্চ ২০২৩ ২২:২৯

ঢাকা: মো. শওকত হাসানকে সভাপতি এবং মো. নুরুজ্জামান মিয়া সাধারণ সম্পাদক করে রাজবাড়ী জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৪ মার্চ) রাজবাড়ী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ কমিটি ঘোষণা করেছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল।

রাজবাড়ীর শহিদ খুশি রেলওয়ে ময়দানে জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। যুবলীগের তরফ থেকে জানানো হয়, সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে কমিটি ঘোষণা করেন সংগঠনের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক।

নতুন এই কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/আইই