Monday 20 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্মার্টফোন ব্যবহার করতে পারবে না ভিকারুননিসার ছাত্রীরা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৩ ১৯:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ছাত্রীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী সোমবার (২৯ মে) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ রক্ষা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরি প্রয়োজনে অনুমতি পাওয়ার পর ছাত্রীরা বাটন ফোন সঙ্গে আনতে পারবেন।

গত ২৪ মে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের জানানো যাচ্ছে যে, প্রতিষ্ঠানের নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রীদের শ্রেণিকক্ষে/বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। প্রতিষ্ঠানে মোবাইলফোন নিয়ে আসা যাবে না।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়েছে, এ বিষয়ে সম্মানিত অভিভাবকদের সহযোগিতা একান্তভাবে কাম্য। ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষের বাইরে, প্রতিষ্ঠানের আঙ্গিনায় অযথা ঘোরাফেরা করা যাবে না, টিফিন খেয়ে যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না। প্রতিষ্ঠানের কোনো প্রকার সম্পদ নষ্ট করাসহ প্রতিষ্ঠানের পরিবেশ ও শৃঙ্খলা নষ্ট করে, এমন কাজ থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে নির্দেশ প্রদান দেওয়া হলো।

সারাবাংলা/একে
বিজ্ঞাপন

আরো