Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাগেরহাটে ধর্ষণের চেষ্টাকালে পুরুষাঙ্গ কর্তন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৩ ১২:৪২

বাগেরহাট: জেলার মোল্লাহাট উপজেলায় ধর্ষণের চেষ্টাকারীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন বলে এক নারী (৪০)। ঘটনার একদিন পর মঙ্গলবার (২৭ জুন) সকালে থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী নারী।

এর আগে, উপজেলার জয়ডিহি গ্রামে গত রোববার (২৫ জুন) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্ষণের চেষ্টাকারীর নাম এস্কেন্দার মোল্লা (৪৫)। তিনি ওই গ্রামের শাহ আলী মোল্লার ছেলে। মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ এ তথ্য নিশ্চিত করেন।

ভুক্তভোগী নারী জানান, প্রতিবেশী এস্কেন্দার মোল্লা বেশ কিছু দিন ধরে তাকে উত্যক্ত করতো। ঘটনার দিন রাতে বাড়িতে স্বামী-সন্তান না থাকায় ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন তিনি। মধ্যরাতে দরজা খুলে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ চেষ্টা করেন এস্কেন্দার। তখন বার বার তাকে ঘর থেকে বের হতে বলেন এবং নিজেকে রক্ষা চেষ্টা করেন ভুক্তভোগী। সব চেষ্টায় ব্যর্থ হয়ে পরে এস্কেন্দারকে খাটের উপর শুয়ে পড়তে বলেন ভুক্তভোগী। আর শুয়ে পড়তেই ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে দেন তিনি। এরপর প্রাণ বাঁচাতে লুঙ্গি ও স্যান্ডেল ফেলে দৌড়ে পালান এস্কেন্দার।

বিজ্ঞাপন

মোল্লাহাট থানা ওসি সোমেন দাশ জানান, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা‌ গ্রহণ করা হচ্ছে।

এ বিষয়ে এস্কেন্দার মোল্লার বাড়িতে গিয়ে তাকে পাওয়ায় যায়নি। তবে তার বড় ভাই আসাদ মোল্লার স্ত্রী রিনা বেগম বলেন, ‘এস্কেন্দার চিকিৎসাধীন আছেন। কোথায় আছেন তা তিনি জানেন না।’ তবে তিনি দাবি করেন, ‘ওই মহিলা (পুরুষাঙ্গ কর্তনকারী) ভালো না, ওর কয়েকটা বিয়ে হয়েছে।’

সারাবাংলা/এনএস