Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রামপুরায় কিশোরীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৩ ১৯:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে রিয়া মনি (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে।

শুক্রবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে রামপুরা নতুনবাগ ২নং লোহারগেট এলাকার একটি বাসার দ্বিতীয় তলা থেকে উদ্ধার করা হয় ওই কিশোরীর লাশ। পরে ময়নাতদন্তের জন্য বিকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার নগর গ্রামের রিপন মিয়া ও আমেনা বেগম দম্পতির মেয়ে রিয়া। ঢাকার সাভারে তার খালার বাসায় থাকতো সে। পেশায় তেমন কিছুই করতো না।

রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা জানান, রামপুরার ওই বাসায় তার বাবা এবং সৎ মা থাকেন। ঈদের পর তার বাবা তাকে সাভার থেকে এই বাসায় নিয়ে আসেন। বাবা ও সৎ মা দু’জনই চাকরি করেন। শুক্রবার সকালে তারা রিয়াকে বাসায় একা রেখে কাজে চলে যান। দুপুর একটার দিকে বাসায় ফিরে রুমের দরজা বন্ধ দেখতে পান। তখন ধাক্কা দিলে দরজা খুলে যায়। ভেতরে ঢুকে রিয়াকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান বলে দাবি করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, তারা থানায় খবর দিলে ওই বাসায় গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর এবং বিস্তারিত তদন্ত করে ঘটনা সম্পর্কে সুস্পষ্টভাবে বলা যাবে।

সারাবাংলা/এসএসআর/এমও