Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট:
১ ডিসেম্বর ২০২৩ ১৮:২৪

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত ও ১৫ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তার কাছ থেকে একটি বন্দুক ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেফতার জাকির হোসেন সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের রফিক উল্লাহর ছেলে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মধ্যরাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাকির হোসেন ৪টি হত্যা, ৩টি অস্ত্র মামলা সহ ১৫ মামলার আসামি। সে অস্ত্র আইনে মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/আইই