Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিকাশ, নগদ ও রকেটের সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৬ ১২:৫৬

কোলাজ ছবি: সারাবাংলা

ঢাকা: মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও রকেটের গ্রাহকদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ও স্বেচ্ছাচারী সার্ভিস চার্জ কেন অবৈধ, অসাংবিধানিক ও আইনবিরোধী ঘোষণা করা হবে না এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (২৬ জুলাই) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

একই সঙ্গে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সার্ভিস চার্জ নির্ধারণ, ভোক্তা সুরক্ষা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি স্বতন্ত্র এমএফএস আইন প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। রুলে বিশেষভাবে দরিদ্র ও ব্যাংকিং সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য যুক্তিসঙ্গত, ন্যায্য এবং সাশ্রয়ী সার্ভিস চার্জ নিশ্চিত করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

রুলের জবাব দিতে অর্থ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব। এর আগে তিনি জনস্বার্থে এ রিট আবেদন দায়ের করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর