Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিক্ষা পদ্ধতি সংস্কারে বাংলাদেশ-চীন যৌথভাবে কাজ করতে পারে

স্পেশাল করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১১ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৪

ঢাকা: শিক্ষাপদ্ধতি সংস্কারে বাংলাদেশকে চীন সহযোগিতা করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, ‘উভয় দেশের লক্ষ্য শিক্ষা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে মেধার উন্নয়ন ঘটানো। এ লক্ষ্যে চীন ও বাংলাদেশ যৌথভাবে কাজ করতে পারে।’

সোমবার (২ সেপ্টেম্বর) শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করেন। সচিবালয়ে অনুষ্ঠিত ওই সৌজন্য বৈঠকে দু’দেশের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে চীনের আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীদের উৎসাহিত করার কথাও জানান চীনের রাষ্ট্রদূত। তিনি চীনের বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আগামী অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিতব্য উচ্চশিক্ষা প্রদর্শনীতে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

বৈঠকে বাংলাদেশের ভাষা ও সংস্কৃতি বিষয়ে শিক্ষা গ্রহনে আগ্রহী চীনা শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তি সহজীকরণেও শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

এসময় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ চীনের বিশ্ববিদ্যালয় ও শিক্ষা ব্যবস্থার প্রশংসা করেন এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো সম্প্রসারণে আগ্রহের কথা জানান চীনের রাষ্ট্রদূত। কারিগরি শিক্ষার উন্নয়নে ‘লুবান কর্মশালা’ এর মাধ্যমে চীন সরকারের সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানান।

সারাবাংলা/জেআর/এমও
বিজ্ঞাপন

আরো