Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘এটুআই’র অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিন’

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩১

ঢাকা: এটুআই’র অপ্রয়োজনীয় প্রকল্প দ্রুত বাদ দিতে বললেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকায় আইসিটি টাওয়ারে এটুআই’র প্রধান কার্যালয় পরিদর্শনকালে উপদেষ্টা একথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই রক্তের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের কাজ করতে হবে। এটুআই’র কাজের ব্যাপারে যেন কোনো অভিযোগ না আসে সেই দিকে খেয়াল রাখতে হবে।’

তিনি বলেন, ‘এটুআই কতৃক গৃহীত উদ্যোগগুলো দেশের মানুষের কাছে পৌঁছাতে হবে। উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে। বাংলাদেশের যুবসমাজকে তথ্যপ্রযুক্তি খাতে সম্পৃক্ত করা হবে। প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে যেসব বাংলাদেশি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন তাদের সমন্বয়ে অ্যাডভাইজরি টিম করা হবে। তাদের পরামর্শ অনুযায়ী তরুণদের কাজে লাগানো হবে।’

বিজ্ঞাপন

অনেকে ব্যক্তি উদ্যোগে বা গ্রুপভিত্তিক ভালো উদ্ভাবনী কাজ করছে। তাদের পরামর্শ দিলে সেটাও কাজে আসবে বলে মন্তব্য করেন উপদেষ্টা। নাহিদ ইসলাম বলেন, ‘এটুআই’র অনিয়ম-দুর্নীতি নিয়ে একাধিক তদন্ত কমিটি করা হয়েছে। সেই তদন্ত প্রক্রিয়া যেন নিরপেক্ষ ও স্বচ্ছ হয়।’

তিনি বলেন, ‘দেশে যে রাজনৈতিক ধারা অব্যাহত রয়েছে তার সংস্কার প্রয়োজন। পাশাপাশি রাষ্ট্র কাঠামোর সংস্কারও করতে হবে। আমাদের রাষ্ট্র কাঠামো এক ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে। এখানে সংবিধান প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতা দিয়েছে, যা সীমাহীন। আমরা সবার সঙ্গে আলোচনা করে এ ধারা পরিবর্তন করতে চাই।’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে শগহিদের রক্তের প্রতি সম্মান রেখে কাজ করে যেতে হবে। এ আন্দোলনে একেবারেই সাধারণ মানুষ রক্ত দিয়েছেন, শহিদ হয়েছেন। তাদের এ আত্মত্যাগের কথা মাথায় রেখেই কাজ করে যেতে হবে। এ সময় তরুণ উদ্যোক্তারা তাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। আলোচনায় এটুআই’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো