Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরের আলোচিত সন্ত্রাসী ‘ফিঙে’ লিটনের আত্মসমর্পণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫০

যশোর: যশোরের আলোচিত সন্ত্রাসী আনিসুর রহমান লিটন ওরফে ‘ফিঙে’ লিটন দুই দশক পর দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করেছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গোপনীয়তার মধ্য দিয়ে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিনের আদালতে আত্মসমর্পণ করেন। পরে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা পারভীন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, ১৯৯৮ সালে একটি অস্ত্র আইনের মামলা করেন আনিসুর রহমান লিটনের বাবা বারান্দীপাড়া আমতলার বদরুদ্দীন খন্দকার। মামলায় অস্ত্রসহ আটক হয় সিটি কলেজ পাড়ার প্রদীপ কুমার দাস ওরফে ভোম্বল লিটন। অভিযোগ করা হয়, আনিসুর রহমান লিটনকে হত্যার উদ্দেশ্যে তিনি গুলি করতে এসেছিলেন। পরবর্তিতে স্থানীয়রা প্রদীপকে আটক করেন। পরে তার কাছ থেকে একটি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়। এসআই মিজানুর রহমানসহ আরও কয়েকজন দফায় দফায় মামলাটি তদন্ত করেন।

বিজ্ঞাপন

এ ঘটনার ১০ মাস পর ১৯৯৯ সালের ১৩ জুন কোতোয়ালি থানার তৎকালীন এসআই এমদাদুল হক মুল আসামিদের অব্যাহতির সুপারিশ করেন এবং উল্টো আনিসুর রহমান লিটনের বিরুদ্ধেই অস্ত্র আইনে একটি মামলা করেন। সেখানে উল্লেখ করা হয় শক্রতার জেরে অস্ত্র দিয়ে ওই আসামীদের ফাসানোর চেষ্টা করেন আনিসুর রহমান লিটন। পরে আনিসুর রহমান লিটনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। সর্বশেষ ২০০৮ সালের ১৯ ফেব্রুয়ারি স্পেশাল ট্রাইবুনাল -৪ এর বিচারক এমএম আমিনুল ইসলাম মামলার রায়ে আনিসুর রহমান লিটনকে ১০ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। এরপর থেকেই লিটন পলাতক ছিলেন। বুধবার তিনি আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন জানালে বিচারক ফারজানা ইয়াসমিন তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ বিষয়ে আইনজীবী বিএম অনিক ইসলাম বলেন, আনিসুর রহমান লিটন আওয়ামীলীগ সরকারের আমলে নির্যাতিন হয়েছেন। তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে যা ষড়যন্ত্রমূলক। অস্ত্র মামলাটিও ষড়যন্ত্রমুলক মামলা বলে দাবি করেন তিনি।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো