Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেক্সিমকোর সম্পদ দেখভালে রিসিভার নিয়োগ দিতে হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১৪ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৬

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকাধীন বেক্সিমকোর গ্রুপের সব প্রতিষ্ঠান দেখাশোনা করতে রিসিভার নিয়োগ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে বেক্সিমকোর গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কী পরিমাণ বকেয়া ঋণ রয়েছে, তা জানাতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক রিটের শুনানি শেষে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আর সোবহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজীব, সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।

সারাবাংলা/কেআইএফ/ইআ
বিজ্ঞাপন

আরো