Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১৫

বরিশাল: জমি নিয়ে বিরোধের জেরে ঝালকাঠির কাঠালিয়ায় সুলতান খান (৭৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক নারীসহ আরো তিনজন আহত হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুলতান খান ওই গ্রামের প্রয়াত ওয়াজেদ আলী খানের ছেলে। আহতরা হলেন- আফজাল খান, হেলাল খান ও হেলেনা বেগম। তারা সবাই উপজেলার জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা।

নিহতের পুত্রবধূ ফাতিমা ও রুমা বেগম জানায়, বিরোধীয় জমিতে আওরাবুনিয়া এলাকার মনির হাওলাদার, স্বপন হাওলাদার, শহিদ হাওলাদার, বাচ্চু হাওলাদার, ইলিয়াস হাওলাদার, জাকির হাওলাদারসহ কয়েকজন সকালে চাষাবাদ করতে আসেন। এ সময় সুলতান খান, আফজাল খান, হেলাল খান, হেলেনা বেগম বাধা দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষরা তাদের পিটিয়ে আহত করে। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুলতানা খানকে মৃত ঘোষণা করেন। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

বিজ্ঞাপন

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মো. সাহেদ খান বলেন, নারীসহ চারজনের মধ্যে তিনজনকে চিকিৎসা প্রদান করা হয়েছে। সুলতানা খান নামে এক বৃদ্ধ আমাদের কাছে আসার আগেই মৃত্যু হয়।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো