Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৭

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরের পানিতে ডুবে মো. জারিফ নামের দের বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে দিকে উপজেলার ঝুমগাও ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু জারিফ ওই গ্রামের সৌদি আরব প্রবাসী মো. মোবারক আলীর ছেলে।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলা করছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। এক পর্যায়ে বাড়ির পুকুরে জারিফকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো