Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যাংকিং খাতে আমানতের ৯৫ শতাংশ গ্যারান্টি দিচ্ছি: গভর্নর

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১২ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৬

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ‘ব্যাংক যে অবস্থাতেই থাকুক গ্রাহকদের কোনো ক্ষতি হবে না। এজন্য আমানত ইন্সুইরেন্স ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। দেশের ব্যাংক খাতের ৯৫ শতাংশ গ্রাহকদের স্বার্থ নিশ্চিত হবে।’

গভর্নর বলেন, ‘পৃথিবীর কোনো দেশে ব্যাংকিং খাতের আমানতের ১০০ ভাগ গ্যারান্টি দেয় না। সুতরাং আমরাও ৯৫ শতাংশ গ্যারান্টি দিচ্ছি।’

রোববার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গভর্নর আহসান এইচ মনসুর।

বর্তমানে দেশের অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে। প্রায় ১০টি ব্যাংকের অবস্থা একই রকম। তবে গ্রাহকদের আস্থা ফেরাতে হবে। এজন্য ৯৫ শতাংশ মানুষকে নিশ্চয়তা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের কাছে ২৫ হাজার কোটি টাকার ফান্ড রয়েছে। যেগুলো বিতরণ করা হচ্ছে না। ব্যাংককে লিখিত আকারে দিতে বলা হয়েছে। এসএমই খাতে এসব ফান্ড বিতরণ করা হবে। অন্যদিকে বেক্সিমকো বা এস আলমের কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি।’ সেসব প্রতিষ্ঠানের কার্যক্রম সঠিকভাবে চলবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিএস/এমও
বিজ্ঞাপন

আরো