Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারত থেকে দুই লাখ ৩১ হাজার ডিম আমদানি

লোকাল করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৬ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৩

বেনাপোল: ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই লাখ ৩১ হাজার ৪০ পিস ডিম আমদানি করা হয়েছে। দেশের বাজারে ডিমের মূল্য বৃদ্ধি ও ডিম উৎপাদন কম হওয়ায় রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে বৃহৎ এই ডিমের চালানটি বন্দরে প্রবেশ করে।

আমদানি করা এই ডিমের বাংলাদেশি আমদানি কারক প্রতিষ্ঠান রাতুল ইন্টারন্যাশনাল এবং ভারতের এক্সপাটোর্স শ্রি লাক্সমি নারায়ন ভান্ডার।

বাংলাদেশে আসা ১১০৪ কাটুন এসব ডিমের প্রতি কাটুনে ২১০ পিস করে ডিম রয়েছে। শুল্কায়ন বাদেই এসব ডিমের দাম ধরা হয়েছে ১১ হাজার ১৭২.০৬ ডলার যা বাংলাদেশি টাকায় ১৩ লাখ ৪৮ হাজার ২৪৩.৯২ টাকা।

এর আগে, ২০১৩ সালের ৫ নভেম্বর সর্বশেষ ডিমের চালান বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে।

বিজ্ঞাপন

আমদানি কারক প্রতিষ্ঠান রাতুল ইন্টারন্যাশনাল এর সত্তাধিকারি আবদুল লতিফ জানান, ডিমের বাজারের অস্থিরতা নিরশনের জন্য আরো বেশি ডিম আমদানি দরকার। ইতোমধ্যে বেনাপোল বন্দর দিয়ে ডিম আমদানি শুরু হয়েছে। আমি মনে, এভাবে ডিম আমদানি হলে বাংলাদেশের মানুষ অল্পমূল্যে ডিম কিনতে পারবেন।

সারাবাংলা/ইআ