Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় সোনা ছিনতাই চক্রের সদস্য গ্রেফতার, মাইক্রোবাস জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৬ ১২:৩৪

গ্রেফতার হওয়া ব্যক্তি।

নওগাঁ: নওগাঁয় সোনা ছিনতাই চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় ছিনতাইকাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম জামাল হোসেন ফুলন। তিনি যশোর জেলার কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা। বুধবার (৫ আগস্ট) রাতে যশোরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১টার দিকে জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘গত ৩০ জুলাই আনুমানিক ১১টার দিকে মোবাইলফোনে আমাকে একজন জানান, জনৈক সোনা-ব্যবসায়ী সুভাষ পালের নিকট থেকে কিছু সোনা অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা মাইক্রোবাস ব্যবহার করে নওগাঁ শহরের তাজের মোড়ে তার গতিরোধ করে ছিনতাই করেছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সদর থানার ওসি এবং জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ উভয়কে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দিই। সেই সঙ্গে শহরের প্রত্যেকটা গাড়ি তল্লাশি করার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সংক্রান্তে নওগাঁ সদর থানায় একটা মামলা রুজু হওয়ার পর আমার তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ব্যাপক অনুসন্ধান শুরু হয়। জেলা পুলিশের সদ্য লাগানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কানেকটেড সিসি ক্যামেরাসমূহ ব্যাপকভাবে তদন্তকাজে সহায়তা করে। তথ্যপ্রযুক্তি এবং ডাটা বিশ্লেষণ করে ছিনতাইয়ে ব্যবহৃত গাড়িটি শনাক্ত করা হয়। একই সঙ্গে বিভিন্ন জেলার এবং টোল প্লাজার তথ্যসমূহ বিশ্লেষণ করা হয়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে ৩ আগস্ট থেকে টানা দুইদিনের অভিযানে যশোর জেলা পুলিশের সহায়তায় যশোর থেকে ছিনতাই চক্রের অন্যতম সদস্য গাড়িচালক জামাল হোসেন ফুলনকে গ্রেফতার করা হয়। অপর আরেকটি অভিযানে ছিনতাইকাজে ব্যবহৃত কালো রঙের মাইক্রোবাসটি জব্দ করা হয়। জামাল হোসেনকে জিজ্ঞাসাবাদে জান জানা যায়, চারজনের একটি চক্র এই কাজে জড়িত। এই চক্রটি কালো মাইক্রোবাসে ঢাকা থেকে সোনা-ব্যবসায়ী সুভাষ পালকে অনুসরণ করে। সুভাষ পাল যখন ঢাকার কল্যাণপুর থেকে নওগাঁ, শ্যামলী পরিবহণে রওনা হয় তখন থেকেই ছিনতাইকারী চক্র শ্যামলী গাড়িটিকে অনুসরণ করে। ছিনতাইকারী চক্রের কালো মাইক্রোবাস শ্যামলী গাড়িটিকে অনুসরণ করে বগুড়া হয়ে নওগাঁ পর্যন্ত পৌঁছে যায়। সুভাষ পাল নওগাঁ ঢাকা বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নামার পর তাজের মোড়ে তার হাতের ব্যাগের মধ্যে আনুমানিক ১৪ ভরি সোনা ছিনতাই করে পালিয়ে যায়।’

পুলিশ সুপার বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ যখন ব্যাপকভাবে নওগাঁ শহরের বিভিন্ন রাস্তায় তল্লাশি শুরু করে তখন ছিনতাইকারীরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে চলে যায়। গ্রেফতার হওয়া্ জামাল হোসেন ফুলন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। অপর আসামিদের গ্রেফতার এবং সোনা উদ্ধারে জেলা পুলিশের প্রচেষ্টা অব্যাহত আছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর