Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডাস্টবিনে পড়েছিল নবজাতকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর একটি ডাস্টবিন থেকে মৃত অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা মরদেহটি কন্যা শিশুর বলে জানিয়েছে পুলিশ। মৃত প্রসব হওয়ায় ওই নবজাতকের মরদেহ ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশের ধারণা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার ১১ নম্বর সড়কের একটি ডাস্টবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পাঁচলাইশ থানার উপ পরিদর্শক (এসআই) মনির উদ্দিন সারাবাংলাকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে আবাসিকের স্থানীয় বাসিন্দারা ওই নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে আমরা গিয়ে মরদেহটি উদ্ধার করি। মরদেহটি একটি লুঙ্গি পেঁচিয়ে রেখে যাওয়া হয়েছিল। মৃত প্রসব হওয়ায় ওই নবজাতকের মরদেহ ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে বলে আমাদের ধারণা।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আইনি কার্যক্রম শেষে ওই নবজাতকের মরদেহ দাফনের জন্য আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/আইসি/ইআ