Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩২ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ২০:১৪

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: বিটিভি থেকে নেওয়া

ঢাকা: জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ নিয়ে তৃতীয়বারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন তিনি।

বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিতে শুরু করেছেন ড. ইউনূস। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হচ্ছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. ইউনূস। ওই রাতেই তিনি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন।

বিজ্ঞাপন

এরপর গত ২৫ আগস্ট সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। দুই সপ্তাহের মাথায় আবার তিনি জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন।

সারাবাংলা/টিআর