Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাঙ্গুনিয়ায় আ.লীগ নেতাসহ গ্রেফতার ৬

স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৬ ১৫:০৬

রাঙ্গুনিয়া মডেল থানা

চট্টগ্রাম: জেলার রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বন মামলার অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নাশকতা মামলায় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাছের উদ্দিন (৪৪) এবং পোমরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হোসেনকে (৪৩) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার নাছের উদ্দিন মরিয়মনগর ইউনিয়নের সওদাগর পাড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। অন্যদিকে মো. হোসেন পোমরা ইউনিয়নের মাস্টার টিলা এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

পৃথক এক অভিযানে মনোয়ারা বেগম (৫৫) নামের এক নারীকে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। এছাড়া বন আইনে রুজু হওয়া পৃথক দুটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি মো. পারভেজ, নুরুল ইসলাম ও আবু বক্করকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহির উদ্দিন বলেন, ‘নাশকতা, মাদক ও বন মামলায় গ্রেফতার করা এই ছয়জনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর