Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করতে ষড়যন্ত্র হচ্ছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৮

খুলনা: খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করতে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। যদি ষড়যন্ত্র রুখে দিতে না পারি তাহলে দেশে যে সংকট তৈরি হবে, তাতে অস্তিত্ব সংকটে পড়বে দেশ।

তিনি বলেন, বিগত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। বিএনপি মানুষের জন্য কাজ করতে চায় বলেই ৩১ দফা রাষ্ট্র মেরামতের কথা বলেছে। এর থেকে বড় সংস্কার বাংলাদেশে আপাতত আর কেউ দিতে পারেনি।

বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় দৌলতপুরস্থ আঞ্জুমান ঈদগাহ ময়দানে রক্তস্নাত দীর্ঘ সংগ্রাম ও ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতা নস্যাৎ করার সব অপচেষ্টা রুখতে এবং সাম্যের এক নতুন মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দৌলতপুর থানার ৫নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

শফিকুল আলম মনা বলেন, ৭৫ পরবর্তী সময়ে দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, আইনের সংকট সৃষ্টি হয়েছিল, তা থেকে উত্তরণের জন্যই বিএনপির জন্ম হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনা পালালেও তার প্রেতাত্মারা আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। তারা নতুন কোনো ষড়যন্ত্র করতে পারে। আওয়ামী লীগ দেশকে লাশের রাজ্যে পরিণত করেছিল। দেশের সম্পদ লুট করে প্রতিবেশী দেশের ফায়দা করেছে শেখ হাসিনা। ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে দিল্লির কাছ থেকে গ্যারান্টি পেয়েই শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন। দেশে এখনো আওয়ামী লীগের ঘাতকরা রয়ে গেছে। পরাজিত ঘাতকরা যাতে মাথাচাড়া দিতে না পারে সেদিকে খেয়াল রাখবেন।

৫নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক মো. খবির উদ্দিনের সভাপতিত্ব করেন ও ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চুর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

সভায় বক্তব্য দেন শেখ সাদী, আবুল কালাম জিয়া, মুর্শিদ কামাল, কে এম হুমায়ুন কবীর, কাজী মিজানুর রহমান, সাজ্জাদ হোসেন পরাগ, শেখ ইমাম হোসেন, রুবায়েত হোসেন বাবু, কাজী নেহিবুল হাসান নেইম, শেখ রিয়াজ শাহেদ, হেলাল আহম্মেদ সুমন প্রমুখ।

সারাবাংলা/এনইউ