Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিএমপির ৯ থানায় নতুন ওসি

স্টাফ করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৪ ২৩:১৯ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর পুলিশের(সিএমপি) ৯টি থানায় ৯ জনকে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি, মিডিয়া) কাজী মো. তারেক আজিজ সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অফিস আদেশে বলা হয়েছে, সিএমপির পরিদর্শক মুজিবর রহমানকে খুলশী, ফজলুল কাদের চৌধুরীকে কোতোয়ালি, মনির হোসেনকে কর্ণফুলী, মো. মনিরুজ্জামানকে হালিশহর, জাহেদুল কবিরকে চকবাজার, রমিজ আহমেদকে সদরঘাট, মো. সোলাইমানকে পাঁচলাইশ, আফতাব উদ্দিনকে চান্দগাঁও ও মো. আখতারুজ্জামানকে ইপিজেড থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, সোমবার (৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতর থেকে জারি করা এক আদেশে সিএমপির ১৩ থানার ওসি একযোগে বদলি করা হয়।

এ ছাড়া মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) আরেক আদেশে নগর পুলিশের ১৩ উপকমিশনার (ডিসি) ও দুই ওসি পদে রদবদল করা হয়।

আরও পড়ুন-

সারাবাংলা/আইসি/টিআর