Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উপকূলে দু’দিনে ভেসে এলো ৬ জনের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৩

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র উপকূলে আরও এক অজ্ঞাত মরদেহ ভেসে এসেছে। রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার শহরের পশ্চিম কুতুবদিয়া পাড়া সমুদ্র উপকূলে এই মরদেহটি ভেসে আসে। এর আগে, গতকাল শনিবার বিভিন্ন সময় ৫ জনের মরদেহ ভেসে এসেছিল।

‘সি সেইফ লাইফগার্ডে’র সিনিয়র লাইফগার্ড মোহাম্মদ ওসমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে লাইফগার্ড কর্মীরা ভেসে আসা মরদেহটি দেখে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিক মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও এটি বঙ্গোপসাগরে ট্রলারসহ নিখোঁজ জেলের একজন বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে সাগরে মাছ ধরতে যাওয়া ৮টি ফিশিং ট্রলারসহ ৭০ জেলে নিখোঁজ ছিল। এখন পর্যন্ত ৬ জনের মরদেহ পাওয়া গেছে। অপরাপর জেলেদের ভাগ্যে কি ঘটেছে বলা যাচ্ছে না।

সারাবাংলা/এমও